শর্তাবলি
এই ওয়েবসাইট থেকে বই কিনলে নিচের শর্তগুলো মেনে নিলেন বলে গণ্য হবে।
বইটি কীভাবে পাবেন
ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল একটি অনলাইন (ডিজিটাল) বই। পেমেন্ট সম্পন্ন হলে আপনার মোবাইল নম্বরেই অ্যাকাউন্ট তৈরি হয় ও সঙ্গে সঙ্গে পড়া শুরু করতে পারবেন। এই বইয়ের কোনো ছাপা কপি বা PDF ডাউনলোড দেওয়া হয় না।
বিজনেস গাইড বিডি একটি প্যাকেজ: ছাপা বই কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠানো হয়, আর একই বইয়ের ই-বুক (ফ্লিপবুক) পেমেন্টের সাথে সাথে আপনার মোবাইল নম্বরের অ্যাকাউন্টে চালু হয়। নিচে “বিজনেস গাইড বিডি: অর্ডার ও ডেলিভারি” অংশ দেখুন।
ব্যক্তিগত ব্যবহার (ডিজিটাল বই)
- অ্যাকাউন্টটি শুধু আপনার নিজের ব্যবহারের জন্য। সর্বোচ্চ ২টি ডিভাইসে (যেমন ফোন ও ল্যাপটপ) লগইন রাখা যায়।
- বইয়ের পাতার স্ক্রিনশট, ছবি বা কপি অন্য কাউকে দেওয়া, গ্রুপে ছড়ানো বা পুনরায় বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রতিটি পাতায় ক্রেতার নম্বরসহ ওয়াটারমার্ক থাকে। কপি ছড়ালে কোন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে তা শনাক্ত করা যায়।
- শর্ত ভাঙলে টাকা ফেরত ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
বইয়ের তথ্য সম্পর্কে
বইটি e-Return ব্যবহারের একটি ব্যাবহারিক নির্দেশিকা। এতে দেওয়া উদাহরণ ও হিসাব শেখার জন্য; এটি কোনো ব্যক্তিগত আইনি বা কর-পরামর্শ নয়। রিটার্নে দেওয়া তথ্যের সঠিকতার দায়িত্ব করদাতার নিজের। আইন বা বিধি পরিবর্তন হলে বইয়ের কিছু অংশ হালনাগাদ করা হয়; হালনাগাদ সংস্করণ ক্রেতারা বাড়তি টাকা ছাড়াই পাবেন।
বিজনেস গাইড বিডি-তে দেওয়া কাগজপত্রের তালিকা, ফি ও আবেদন প্রক্রিয়া বই লেখার সময়ের নিয়ম অনুযায়ী। সরকারি নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; এমন পরিবর্তন হলে ই-বুকে হালনাগাদ করা হয় এবং প্যাকেজের ক্রেতারা বাড়তি টাকা ছাড়াই তা পান (হালনাগাদ আসে ই-বুকে, ছাপা বই একবারই পাঠানো হয়)। তবু আবেদনের আগে সংশ্লিষ্ট অফিস বা ওয়েবসাইট থেকে হালনাগাদ তথ্য মিলিয়ে নিন। বইটি একটি সহায়ক নির্দেশিকা, কোনো ব্যক্তিগত আইনি পরামর্শ নয়।
বিজনেস গাইড বিডি: অর্ডার ও ডেলিভারি
- পুরো প্যাকেজের দাম অনলাইনে (বিকাশ/নগদ) পরিশোধ করতে হয়। ডেলিভারি চার্জ নেই; বই হাতে পেয়ে কুরিয়ারকে কোনো টাকা দিতে হয় না।
- পেমেন্টের পর অর্ডার নিজে থেকেই কুরিয়ারে বুক হয়; সাধারণত কয়েক দিনের মধ্যে কুরিয়ার বই পৌঁছে দেয়। কুরিয়ার আপনার দেওয়া নম্বরে ফোন করবে, তাই সঠিক নম্বর ও পূর্ণ ঠিকানা দিন।
দাম ও অফার
বইয়ের দাম ও ছাড়ের অফার যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি যে দামে কিনেছেন, পরে দাম কমলে বা বাড়লে তাতে আপনার অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হবে না।
সেবার ধারাবাহিকতা
সার্ভার রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত কারিগরি সমস্যায় সাময়িকভাবে বই খোলা নাও যাতে পারে। এমন হলে দ্রুত সমাধান করা হয়।
যোগাযোগ
শর্ত সম্পর্কে জানতে যোগাযোগ পেজ দেখুন। টাকা ফেরতের নিয়ম আছে রিফান্ড নীতি পেজে।
সর্বশেষ হালনাগাদ: 29 October 2026