রিফান্ড ও ফেরত নীতি
ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল একটি ডিজিটাল পণ্য। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই আপনার নামে বই পড়ার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় এবং পুরো বই পড়া শুরু করা যায়। তাই সাধারণভাবে কেনার পর টাকা ফেরত দেওয়া হয় না।
যে ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়
- টাকা কেটেছে কিন্তু বই পাননি: আমরা আগে অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তারপরও সমস্যা রয় গেলে ৭ কর্মদিবসের মধ্যে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
- একই বইয়ের জন্য দুইবার টাকা কেটেছে: অতিরিক্ত টাকা ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।
- ভুল পণ্য বা বই খুলছে না এমন কারিগরি সমস্যা: আমরা সমাধান করে দেব; সমাধান সম্ভব না হলে টাকা ফেরত।
যে ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয় না
- বই খুলে পড়া শুরু করার পর শুধু মত পরিবর্তনের কারণে।
- ভুল মোবাইল নম্বর বা ভুল ইমেইল দেওয়ার কারণে বই না পেলে — এক্ষেত্রে ফোন করলেই আমরা ঠিক করে দিই।
- অ্যাকাউন্ট অন্য কারও সাথে শেয়ার করার কারণে অ্যাকসেস বন্ধ হলে।
বিজনেস গাইড বিডি (প্যাকেজ: ছাপা বই + ই-বুক)
- পেমেন্ট: পুরো প্যাকেজের দাম অনলাইনে একবারে নেওয়া হয়; ডেলিভারি চার্জ নেই, বই হাতে পেয়ে কুরিয়ারকে কোনো টাকা দিতে হয় না।
- ই-বুক: প্যাকেজের ই-বুক পেমেন্টের সাথে সাথেই চালু হয়, তাই ওপরের ডিজিটাল বইয়ের নিয়ম এখানেও প্রযোজ্য — বই খুলে পড়া শুরু করার পর শুধু মত পরিবর্তনের কারণে টাকা ফেরত দেওয়া হয় না।
- আগের অর্ডার (২৮ অক্টোবর ২০২৬-এর আগে, ডেলিভারি চার্জ অগ্রিম ও বইয়ের দাম হাতে পেয়ে): বই কুরিয়ারে পাঠানোর পর ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
- টাকা কেটেছে কিন্তু অর্ডার কনফার্ম হয়নি, বা দুইবার কেটেছে: ৭ কর্মদিবসের মধ্যে সমাধান বা অতিরিক্ত টাকা ফেরত।
কীভাবে জানাবেন
কেনার ৭ দিনের মধ্যে ফোন করে জানান। সাথে পেমেন্টের ট্রানজেকশন আইডি ও যে মোবাইল নম্বর দিয়ে কিনেছেন সেটি রাখবেন। যোগাযোগের তথ্য যোগাযোগ পেজে আছে। অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে পেমেন্ট করেছেন সেই মাধ্যমেই ফেরত দেওয়া হয়।
সর্বশেষ হালনাগাদ: 29 October 2026